চৌদ্দগ্রামে যুব অধিকার পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কুমিল্লার চৌদ্দগ্রামে যুব অধিকার পরিষদের চিওড়া ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নবগঠিত চিওড়া ইউনিয়ন যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আগত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এ সময় বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাত থেকে জাতিকে উদ্ধার করে নতুন স্বাধীনতা এনে দেয়ার জন্য দেশের ছাত্র-জনতাসহ আপামর সাধারণ নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও ৫ আগস্টের পূর্বে সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে নিহত আবু সাঈদ-মীর মুগ্ধসহ সকল বীর শহীদের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা এবং পঙ্গুত্ব বরণকারী ও চিকিৎসাধীন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে উপজেলার চিওড়া রাস্তার মাথা এলাকায় এ উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম ফরিদ আমিন।
বিশেষ অতিথি ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. মিজানুর রহমান, সদস্য সচিব মো. ফারুক আহমেদ, উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিন উদ্দিন।
উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি এমএইচ তামজিদের সভাপতিত্বে ও উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক এন এইচ রাসেল বাঙালির সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. কবির খান, যুগ্ম-সদস্য সচিব সিদ্দিকুর রহমান, উপজেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সচিব নিজাম বাঙালি, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য, প্রবাসী মো: মহিন উদ্দিন, প্রবাসী সাইফুল ইসলাম মিয়াজী প্রমুখ।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা