ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ভ্যান চুরি হওয়ায় কষ্টে আছেন শিশুকালে মা–বাবা ও তারুণ্যে হাত হারানো বৃদ্ধ দবির


শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি  photo শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ৩:৩২

দবির মণ্ডল মাত্র ৪৫ দিন বয়সে মাকে হারিয়েছিলেন। বাবাকে হারান পাঁচ বছর বয়সে। ছোটবেলা থেকেই চাচা আবু বক্করের বাড়িতে গরুর রাখাল হয়ে বড় হয়েছেন। একদিন চিড়া তৈরির জন্য বাইসাইকেলে ধান নিয়ে শহরে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় একটি হাত হারিয়েছেন। এ অবস্থায় এক হাত দিয়ে ভ্যান চালিয়ে জীবনধারণ করছিলেন দবির মণ্ডল। ভ্যান কিনতে ধার করা টাকাও পরিশোধ করেছিলেন।

২৫ বছর কষ্ট করে ভ্যানে একটি ইঞ্জিন লাগিয়েছিলেন। সেই ভ্যান তার বাড়ি থেকে চুরি হয়ে গেছে। চোরেরা তালা ভেঙে ভ্যানটি নিয়ে গেছে। এখন তিনি কিভাবে অর্থ উপার্জন করবেন, কিভাবে সংসার চালাবেন, তা নিয়ে সারাক্ষণ কান্নাকাটি করছেন। আপাতত অন্যের ভ্যান ভাড়া নিয়ে চালাতে হচ্ছে। এতে যা আয় হচ্ছে, তা থেকে মালিকের ভাড়া দিয়ে সংসার খরচ ও ক্ষুদ্রঋণের কিস্তি দিতে পারছেন না তিনি।

দবির হোসেন মণ্ডল (৫২) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের মৃত আজগার আলী মণ্ডলের ছেলে।

দবির জানান, ছোটবেলায় মা–বাবাকে হারানোর পর চাচা আবু বক্করের বাড়িতে থাকতেন। তাদের বাড়ি ও মাঠে কৃষিকাজ করতেন। মাঠে গরু নিয়ে যেতেন। এভাবে প্রায় ১৭-১৮ বছর বয়স পর্যন্ত থেকেছেন। এরপর একদিন তাদের বাড়ির চিড়া তৈরির জন্য বাইসাইকেলে ধান নিয়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় পড়ে যান। এতে তিনি ডান হাত ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। তখন চাচা ও ট্রাকের মালিকের দেয়া টাকায় তিনি চিকিৎসা নেন। তবে ডান হাতটি হারিয়ে ফেলেন। হাতে কোনো শক্তি নেই।

চিকিৎসা থেকে ফিরে কিছুদিন চাচার বাড়ি ছিলেন। ঠিকমতো কাজ করতে না পারায় খারাপ কথা শুনতে হতো। তখন চলে আসেন ভাইট এলাকায় ভগ্নিপতি নুরুল গাজীর বাড়িতে। সেখানে ভগ্নিপতির দেয়া ৫০০ টাকা দিয়েই তিনি প্রথমে ডিম কেনা-বেচার ব্যবসা শুরু করেন। কিছুদিন এই কাজ করার পর বিয়ে করেন কুমিল্লার ফাতেমা খাতুনকে। গ্রাম থেকে ডিম কিনে বাজারে বিক্রি করে তেমন একটা লাভ হচ্ছিল না তার। তখন তিনি এক হাতে ভ্যান চালানো শিখে নেন।

দবির মণ্ডল জানান, প্রায় ২৭ বছর আগে আমতলা বাজারের এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা ধারে একটি ভ্যান কেনেন। ওই ভ্যানের আয়ে তার সংসার চলত। দুই বছর হলো ভ্যানটিতে ইঞ্জিন লাগিয়ে নিয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর রাতে তার বাড়ির উঠান থেকে ভ্যানটি চুরি হয়েছে। তালা লাগিয়ে রাখার পরও চুরি হয়েছে। এখন মাঝেমধ্যে অন্যের ভ্যান ভাড়া নিয়ে চালিয়ে সংসার বাঁচাচ্ছেন। কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এনজিওর কিস্তি আর সংসার খরচ জুটছে না।

দবির মণ্ডলের মাঠে কোনো জায়গাজমি নেই। ভিটার জমিও চাচার নামে। তাকে কোনোমতে থাকতে দিয়েছেন। তিনি বলেন, তার চার মেয়ে। তিনজনকে বিয়ে দিয়েছেন। এই বিয়ে দিতে গিয়ে এনজিও থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়েছেন। এখন মাসে তার ১৫ হাজার টাকা আয় হচ্ছে, যা থেকে পাঁচ হাজার টাকা মালিককে দিতে হচ্ছে। এরপর এনজিওর কিস্তি রয়েছে মাসে ১২ হাজার টাকা, যা আয় করতে না পেরে তিনি অত্যন্ত কষ্টে আছেন।

স্থানীয় দুধসর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হুজুর আলী বলেন, দবির মণ্ডল খুবই অসহায় একজন মানুষ। ছোটবেলা থেকেই কষ্ট করে বড় হয়েছেন। তার চলার পথে ভ্যানটিই ছিল সম্বল, সেটাও চুরি হয়ে যাওয়ায় পথে বসেছেন। তারা স্থানীয়ভাবে যতটুকু পারেন, সহযোগিতা করেন। তবে একটি ভ্যান পেলে লোকটির পাশাপাশি সংসারটিও বেঁচে যাবে বলে তিনি উল্লেখ করেন।

T.A.S / জামান

উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা

প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি

হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান

সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি

তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ‎

নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা

বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন