ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ৪:২৬

‘সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ (২০-২৬ অক্টোবর) উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ইউনিসেফের সহায়তায় ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আল মামুন, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুক হাসান,  কাফি ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সিসা দূষণ প্রতিরোধে পাঁচটি মূল দাবি উত্থাপন করেন। সেগুলো হলো- 

১. ভোগ্যপণ্য ও নিত্য ব্যবহৃত পণ্যে (যেমন অ্যালুমিনিয়ামের রান্নার বাসনপত্র, দেয়ালের রং, শিশুদের খেলনা) সিসার মিশ্রণ বন্ধ করা। ২. পণ্যের নিরাপদ মানদণ্ড ও কঠোর মনিটরিং নিশ্চিত করা। ৩. দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অনিরাপদ সিসা-অ্যাসিড ব্যাটারি কারখানা বন্ধ বা রূপান্তর করে নিরাপদ রিসাইক্লিং ব্যবস্থা গড়ে তোলা।

৪. অবৈধ সিসা ব্যাটারি কারখানার কারণে দূষিত এলাকাগুলো চিহ্নিত করে মনিটরিং ব্যবস্থা চালু করা এবং সিসা দূষিত অঞ্চলগুলো পরিষ্কার করা। ৫. সিসা দূষণ প্রতিরোধে বিদ্যমান আইন পর্যালোচনা ও প্রয়োজনে নতুন আইন প্রণয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করা।

এ সময় অংশগ্রহণকারীরা সিসা দূষণ প্রতিরোধে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বহন করেন এবং ‘সিসা দূষণ প্রতিরোধে, আমরা আছি একসাথে’ স্লোগানে মুখরিত ছিলেন। পরে বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে সিসা দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

T.A.S / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত