ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেফতার ১


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি photo ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ৪:৩৭

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক কারবারিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- এএসআই আব্দুল লতিফ, এএসআই শামছুজ্জোহা, রিপন চন্দ্র সরকার, শাহিন আলম ও আমিরুল ইসলাম। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরেছেন।

এ ঘটনায় এসআই আক্তারুজ্জামান মিয়া বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮০-৯০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশের এজহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল মাদক বেচা-কেনার খবর পেয়ে উপজেলার উচাখিলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তোতার মোড় এলাকায় অভিযান চালায়। ওই সময় ঘটনাস্থল থেকে জামাল হোসেন ও অজ্ঞাতনামা আরেকজনকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃত দুজনকে থানায় আনার সময় আসামিরা গ্রেফতার এড়াতে চিৎকার শুরু করে। আটককৃতদের চিৎকারে সেখানে ৩০-৪০ জনের একটি  সংঘবদ্ধ দল জড়ো হয়ে পুলিশের ওপর হামলা করে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের ওপর হামলার খবর পেয়ে থানা থেকে আরেকটি টিম ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকায় অভিযান চালায়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে জুবায়ের আহাম্মেদ সিয়ামকে (২৪) আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক সিয়াম উচাখিলা ইউনিয়নের আলীনগর গ্রামের বদরুল হক বাবলুর ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, এ ব্যাপারে ৩৪ জনের নাম উল্লেখ করে এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

T.A.S / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত