পটুয়াখালীতে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আহত
পটুয়াখালীর আউলিয়াপুর এলাকার অফিসের হাট ৫নং ওয়ার্ডের ছোট আউলিয়াপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা রানা ও তার পিতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক চৌকিদার (বর্তমান মেম্বার) ও তার দলবলের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে বরিশালে নেয়া হয়। অবস্থা আরো খারাপ হলে দায়িত্বরত চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করেন।
আহত রানা চৌকিদার আউলিয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এবং ফারুক চৌকিদার ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ঘটনা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন তাদের মধ্যে জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছে একই বাড়ির আব্দুস ছালাম চৌকিদার ও ফারুক মেম্বারসহ তার ভাইদের সাথে। ফারুক মেম্বার আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন দীর্ঘদিন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন।
ঘটনার দিন রানার বাবা সালাম চৌকিদারকে বাজারে একা পেয়ে ফারুক ও তার সমর্থকরা মারধর করতে থাকে। খবর পেয়ে ছেলে রানা সেখানে এলে তাকেও প্রথমে পিটিয়ে আহত করার পর ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিলে রক্তাক্ত জখম হন রানা। পরে স্থানীয়রা এসে রানা ও তার বাবা সালামকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির করেন। এরপর আশঙ্কাজনক অবস্থায় রানাকে বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে রানাকে আইসিইউতে ভর্তি করা হয়
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনা শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
T.A.S / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার