কাপ্তাইয়ে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ
রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
এ সময় প্রণোদনার অংশ হিসেবে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ২৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, সূর্যমুখী, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও অড়হরের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
ইউএনও মো. মহিউদ্দিন জানান, সরকারের প্রণোদনা কর্মসূচি থেকে বিনামূল্যে প্রাপ্ত বীজ ও সার ব্যবহার করে সঠিক চাষাবাদের মাধ্যমে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের ভূমিকা রাখতে হবে।
কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান আহমেদ জানান, পরবর্তীতে সবজি প্রণোদনা, বোরো উফশী ধান প্রণোদনা ও বোরো হাইব্রিড ধান প্রণোদনার উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করার পরিকল্পনা রয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী কৃষকসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা