জলাবদ্ধতায় তাড়াশ পৌরসভার জনজীবন ঝুঁকিতে
সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার বেশকিছু এলাকা বৃষ্টির কারণে ডুবে গেছে। বিশেষ করে পৌর এলাকার খানপাড়া, উত্তরপাড়া, প্রফেসরপাড়াসহ বেশকিছু এলাকার রাস্তাঘাট, বসতবাড়ি প্রবল বৃষ্টিতে এখন পানির নিচে। তাড়াশ বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বারোয়ারী বটতলা থেকে আলেপ মোড় পর্যন্ত বৃষ্টির পানি বাজারের উত্তর পাশে পুকুরের মধ্যদিয়ে যাওয়ায় ওই পুকুরের পাশের বাড়িঘরগুলো পানির মধ্যে ডুবে গেছে। একই সাথে বৃষ্টি না কমায় জলাবদ্ধতার কবলে থাকায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছে এসব এলাকার মানুষজনসহ গৃহপালিত পশু।
পৌরসভার খানপাড়ার স্থায়ী বাসিন্দা যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক খান বলেন, বাজারের পানি নিষ্কাশনের কোনো পথ না থাকায় বৃষ্টির পানি শহরের নিম্নাঞ্চলে বাসবাসকারীদের রাস্তাঘাট ডুবে বাড়িঘরে উঠতে শুরু করেছে। শহরের পানি নিষ্কাশনের একমাত্র খালটি প্রভাবশালীরা দখল করায় পানি বের হতে পারছে না। এতে মানুষের যাতায়াতের ভোগান্তি বেড়েছে। এই পানি এখন যাবে কোথায়? গুটিকয়েক লোক পৌরসভার একমাত্র খাল দখল করার কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপাের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, অপরিকল্পিতভাবে খাল দখল করার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে এ এলাকার মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।
পৌরসভার সচিব আশরাফ উদ্দিন ভূঁইয়া জানান, অতিদ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।
এমএসএম / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ