ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সন্তানের তথ্য গোপন করে প্রবাসীকে বিয়ে করে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ৪:২

কিশোর সন্তানের তথ্য গোপন করে ঝিনাইদহের এক প্রবাসীকে বিয়ে করে বিভিন্ন টালবাহানায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রাজশাহীর নাছরীন নামে এক নারীর বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রাজশাহীর বোয়ালিয়া থানার মেহেরচন্ডী উত্তরপাড়ার মো. মুনছুর আলীর মেয়ে মোবাইলে প্রেমের সম্পর্ক ধরে ঝিনাইদহ সদর উপজেলার পুটিয় গ্রামের মো. আয়ুব আলীর ছেলে লিটনের বাড়িতে আসেন। লিটন মালয়েশিয়া প্রবাসী। দীর্ঘদিন মোবাইলে সম্পর্কের জেরেই বিয়ের সিদ্ধান্ত হলে নাছরীন লিটনের বাড়িতে আসেন। লিটন মালয়েশিয়ায় থাকায় স্থানীয় কাজী ডেকে মোবাইলের মাধ্যমে বিয়ে হয় তাদের। এরপর থেকে বিভিন্ন বায়না ধরে লিটনের কাছ থেকে টাকা ও সোনার গহনা নিতে থাকেন নাছরীন। এভাবে লিটনের কাছ থেকে সাত ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করেন নাছরীন।

প্রবাসী লিটন জানান, এই টাকা দিয়ে রাজশাহীতে একটি ফ্ল্যাট বাড়িও করেছে নাছরীন। এছাড়াও সাত ভরি স্বর্ণালঙ্কার দিয়েছি তাকে। মোবাইলে যখন সম্পর্ক হয় তখন নাছরীন নিজেকে এতিম ও অসহায় বলে পরিচয় দিয়েছিল আমাকে, যে কারণে নাছরীনের কোনো চাহিদাই অপূর্ণ রাখিনি। যখন যা চেয়েছে তাই দিয়েছি আমি। কিন্তু আমি মালয়েশিয়া থেকে বাড়ি আসার পর নাছরীনের কিছু কিছু কাজে আমার সন্দেহ হতে থাকে। রাজশাহীতে তার বাবার বাড়ি বেড়াতে যেতে চাইলে বিভিন্ন অজুহাত দেখিয়ে যেতে চাইত না। এছাড়াও ভারতে চিকিৎসা করানোর কথাসহ বিভিন্ন জায়গায় যাওয়ার কথা বলে এ পর্যন্ত প্রায় সাত থেকে আটবার টাকা নিয়েছে। কিন্তু পরে শুনতে পেলাম চিকিৎসা করাতে সে ভারতে যায়নি। কেন চিকিৎসা করাতে যায়নি- শুনতে চাইলে জানায়, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

এদিকে কয়েক দফা বলার পর রাজশাহী তার বাবার বাড়িতে যেতে রাজি হলে লিটন রাজশাহীতে গিয়ে দেখেন তার ১৮-১৯ বছরের একটি ছেলে রয়েছে। ছেলেটি কার শুনতে চাইলে তার বোনের ছেলে বলে আমাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু বিয়ের আগে নাছরীন আমাকে জানিয়েছিল সে এতিম, তার কেউ নেই। বিভিন্ন স্পর্শকাতর কথা বলায় আমি নাছরীনের প্রতি দুর্বল হয়ে তাকে স্বচক্ষে না দেখেই এই বিয়েতে মত দিয়েছিলাম। কিন্তু ওই ১৮-১৯ বছরের ছেলেটি যে তার এবং এর আগে নাছরীনের বিয়ে হয়েছিল, এ কথা জানতে পেরে আমার মনে ঘৃণার পাত্র হয়ে যায় নাছরীন। একদিকে অন্ধ এই ভালোবাসার সাথে নাছরীনের প্রতারণা, অন্যদিকে দিনের পর দিন বিভিন্ন অজুহাতে তার লাখ লাখ টাকা নেয়ার ফন্দি লিটনের মগজে নাড়া দেয়।

লিটন সাংবাদিকদের জানান, একদিকে আমার সরলতার সুযোগ, অন্যদিকে ১৭-১৮ বছর বিদেশে থাকায় আমার টাকা আছে; এটা ভেবেই নাছরীন মনে হয় আমাকে টার্গেট করেছিল। এ কথা আমি বুঝতে পারিনি। আমার এতকিছু থাকতেও আমি একজন এতিম মেয়েকে অন্ধভাবে ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু এই প্রতারকের ফাঁদে আর নয়। সমস্ত নিয়ম মেনে কোর্টের মাধ্যমে ডিভোর্স দিয়ে আমি মালয়েশিয়া চলে যাই। এতেও ক্ষান্ত না হয়ে ডিভোর্সের দুই মাসের মধ্যে আমার চাকরি খেতে নাছরীন মালয়েশিয়া চলে যায়।

লিটন বলেন, কতটা দুর্ধর্ষ হলে একটি মেয়ে বিদেশে যাওয়ার মতো রিস্ক নিতে পারে, এটা আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাতে চাই। এ ঘটনার পর আমি থানায় একটি জিডি করি। আমি বিদেশে গিয়েও নাছরীনের কাছে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।  

লিটনের বাবা আয়ুব হোসেন জানান,  আমরা নাছরীনের ছলনায় ভুলে গিয়েছিলাম। নাছরীনের এর আগে বিয়ে হয়েছে এবং ১৫-১৬ বছরের একটি ছেলে আছে। এর কোনোকিছুই আমাদের জানায়নি। পরে আমার ছেলে জানতে পেরে তাকে ডিভোর্স দিয়েছে।

তিনি বলেন, এই প্রতারণার কথা শুনেও আমরা তাকে মেনে নিয়েছিলাম। বিভিন্ন অজুহাতে আমার ছেলের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে নিঃস্ব করেছে নাছরীন। পরে শুনতে পেলাম ডিভোর্সের পর ক্ষিপ্ত হয়ে মালয়েশিয়ায় চলে গেছে নাছরীন। আমরা এই মেয়ের হাত থেকে বাঁচতে চাই।

T.A.S / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়