শৈলকুপায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ
ঝিনাইদহের শৈলকুপায় মো. জাহিদুল ইসলাম নামে স্থানীয় এক ব্যবসায়ী থানায় চাঁদাবাজি ও অর্থ দাবির অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শৈলকুপা থানায় মো. কুতুউদ্দিনসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগপত্রে ভুক্তভোগী জাহিদুল জানান, শৈলকুপা থানার কবিরপুর এমপি মার্কেটে তার একটি মুদি দোকান রয়েছে। তিনি অভিযোগ করেন, গত ২০ অক্টোবর রাতে মো. কুতুউদ্দিন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে একই দিন রাতে তিনি ৫০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যান।
জাহিদুল ইসলাম বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে দোকান খুলতে গেলে কুতুউদ্দিন তাকে দোকান খুলতে বাধা দেন এবং বাকি ৫০ হাজার টাকা দাবি করেন। অভিযোগে বলা হয়েছে, জাহিদুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে কুতুউদ্দিন তার ওপর চাপ সৃষ্টি করেন।
এ বিষয়ে স্থানীয় দুই সাক্ষী লালন কুমার সাহা ও মো. রাজু হোসেন জানিয়েছেন, সকালে কুতুবউদ্দিনসহ ৪-৫ জন এসে চাঁদা দাবি করলে জাহিদুল দোকানদার দিতে রাজি না হলে বাড়ি যাওয়ার সময় এলোপাতাড়ি মারধর করা হয়।
ভুক্তভোগী জাহিদুল ইসলাম বলেন, আমার কাছে কবিরপুরের গেলাম সোরায়ারের ছেলে কুতুবউদ্দিনের নেতৃত্বে তার ছেলে সোহান, হাবিবপুর গ্রামের বুদোর ছেলে সোহাগ, হাবিবপুর গ্রামের নবাবের ছেলে আলামিন, শেখারা গ্রামের আলিমের ছেলে রতন ড্রাইভার গত ২০ অক্টোবর রাতে এক লাখ টাকা চাঁদা দাবি করে জোরপূর্বক ৫০ হজার টাকা মিয়ে যায়। আমি বিষয়টি ভয়ে কাউকে কিছু বলিনি। কিন্তু বৃহস্পতিবার সকালে আমার দোকানে এসে দোকান খোলার পূর্বে পুনরায় চাঁদার টাকার জন্য জোর করতে থাকে। ভয়ে আমি মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার সময় আমকে এলোপাতাড়িভাবে মারধোর শুরু করে।
অভিযুক্ত কুতুবউদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, সকালে কবিরপুর এমপি মার্কেটের মিঞা স্টোরের প্রোপাইটার জাহিদুল ইসলামকে এলোপাতাড়িভাবে তার দোকানের সামনে মারার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটানটি চাঁদা দাবির কি-না, তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো ধরনের চাঁদাবাজি মেনে নেয়া হবে না।
T.A.S / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ