ধামরাইয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর মিথ্যা অভিযোগ তুলে ধামরাই উপজেলার দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার আবেদনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ধামরাই, সাভার ও আশুলিয়ার সাংবাদিকরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ধামরাই প্রেসক্লাবের আয়োজনে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার থানা রোড প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
অপরদিকে দুপুর ১২টার দিকে এলাকাবাসীর আয়োজনে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী স্কেলের সামনে মিথ্যা অভিযোগে মামলা হওয়ায় প্রতিবাদে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এতে বক্তারা বলেন, সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও রাজন আহমেদ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। তারা অবিলম্বে এ মামলা থেকে দুই সাংবাদিকের নাম প্রত্যাহারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান সাংবাদিক নেতারা।
এ সময় বক্তব্য দেন- ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, প্রথম আলোর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক মাহমুদ ইকবাল, আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমানসহ অনেকে।
গত ২২ অক্টোবর ঢাকা জুডিসিয়াল (ধামরাই) আদালতে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদসহ ৯০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। এতে ৩৭ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল এবং ৮৪ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক রাজন আহমেদকে। মামলার তথ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ ও প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকরা।
এমএসএম / জামান
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত