কালীগঞ্জে দুই মাদক কারবারি আটক
গাজীপুরের কালীগঞ্জে দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নাগরী ইউনিয়নের গাড়ালিয়া এলাকা থেকে চোলাই মদ তৈরির কারিগর স্টেনলি কস্তাকে (২৮) আটক করা হয়। এ সময় ১২ লিটার মদ ও মদ তৈরির সরঞ্জামসহ বিভিন্ন উপকরণ জব্দ করে পুলিশ।
স্থানীয়রা জানান, স্টেনলি কস্তা দীর্ঘদিন ধরে মদ তৈরি ও বিক্রির সাথে জড়িত। সে এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত। সে বাড়িতে চোলাই মদ তৈরির আস্তানা তৈরি করেছে এবং পাইকারি ও খুচরা বিক্রি করে থাকে। পুলিশ অভিযান চালিয়ে মদ তৈরির আস্তানা ভেঙে ফেলেছে। স্টেনলিকে আটক করলেও তার সহযোগীরা পালিয়ে যায়।
অপরদিকে মাদকবিরোধী অভিযানে উপজেলার তুমলিয়া ইউনিয়নের পুইনারটেক এলাকা থেকে খোকন ভূঁইয়া (৩৮) নামে আরেক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্টেনলি কস্তা উপজেলার নাগরী ইউনিয়নের গাড়ালিয়া এলাকার সুবীর কস্তার পূত্র এবং খোকন ভূঁইয়া তুমলিয়া ইউনিয়নের পুইনারটেক এলাকার আব্দুল বাতেন ভূঁইয়ার ছেলে। তারা উভয়ে পেশাদার মাদক ব্যবসায়ী।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন প্রতিবেদককে মুঠোফোনে বলেন, মাদকবিরোধী অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরসহ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
T.A.S / জামান
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ