ন্যামস্ মোটরস লি. এবং হুয়াইহাই গ্রুপের মধ্যে চুক্তি
চায়নার জিয়াংশু প্রভিনস’র সুজু শহরে চায়নার বিখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান হুয়াইহাই গ্রুপ এবং ন্যামস্ মোটরস লিমিটেডের মাঝে ডিস্ট্রিবিউশনশিপের চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) হুয়াইহাই গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি সম্পাদিত হয়।
চুক্তি সম্পাদন অনুষ্ঠানে ন্যামস্ মোটরস লি. এর পক্ষে মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান (অব.) এবং হুয়াইহাই গ্রুপের পক্ষে হুয়াইহাইয়ের প্রেসিডেন্ট মিস কেথেরিন স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যামস্ মোটরস’র চিফ অপারেটিং অফিসার নুরউদ্দিন জাহাঙ্গীরসহ হুয়াইহাই গ্রুপের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ন্যামস্ মোটরস লি. এখন থেকে বাংলাদেশের বাজারে একক ডিস্ট্রিবিউটর হিসাবে হুয়াইহাই গ্রুপের ইলেকট্রিক স্কুটার আমদানি এবং বাজারজাত করবে। আগামী বছরের জানুয়ারি নাগাদ ওই ইলেকট্রিক স্কুটারগুলো বাংলাদেশের বাজারে বাজারজাত শুরু হবে।
জানা গেছে, এ ধরনের যানবাহন ব্যবহারের মাধ্যমে দেশের জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব হবে।
T.A.S / T.A.S
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর