আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা করলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
২৪/১০/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইশরাত সিদ্দিকা এর নেতৃত্বে "আকিজ বেকারী লিমিটেড" মগবাজার, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠানটি বাটার বান, পাউরুটি, পেস্ট্রি, কেক, মাফিন, ডোনাটসহ বিভিন্ন প্রকার বেকারি খাদ্যপণ্য উৎপাদন করছিল। অভিযানকালে আজ অর্থাৎ ২৪-১০-২০২৪ খ্রি. তারিখে উৎপাদিত পাউরুটি, বাটার বানসহ বিভিন্ন ধরনের রুটির মোড়কে অগ্রীম উৎপাদিত তারিখ (২৬-১০-২০২৪) সংবলিত অবস্থায় মজুদ, প্যাকেজিং ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির রেফ্রিজারেটরসহ স্টোরে বিভিন্ন খাদ্যোপকরণ যেমন ফুড কালার ও ফ্লেভার পাওয়া যায় যেসবের মোড়কে যথাযথ লেবেল সংযোজন অবস্থায় পাওয়া যায়নি। এছাড়াও, বিভিন্ন খাদ্য প্রস্তুতকরণ রুমে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটি কোন ধরনের পেস্ট কন্ট্রোল পদক্ষেপ গ্রহণ করে না বলে প্রতিয়মান হয়। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে "আকিজ বেকারি লিমিটেড" কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত বিভিন্ন পোস্টার প্রদান করা হয়। অভিযানকালে জনাব মো: আসলাম ভূইয়া ও জনাব মোয়াজ্জেম হোসেন, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন