ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণের যাত্রায় দিশা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ১২:২২

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। সম্প্রতি দক্ষিণে পা রাখলেন তিনি। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সূরিয়ার সঙ্গে 'কাঙ্গুভা' সিনেমায় প্রথমবার জুটি বাঁধলেন এই অভিনেত্রী। তামিল সিনেমাটি মুক্তি পাবে ১৪ নভেম্বর। এরই মধ্যে ট্রেলার-গান প্রকাশিত হয়েছে, দর্শকের সাড়াও পেয়েছে বেশ।

প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটিতে আরও অভিনয় করেছেন-ববি দেওল, জগপতি বাবু, যোগি বাবু প্রমুখ। সিনেমাটি প্রসঙ্গে দিশা বলেন, ‘এ সিনেমার অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ। এখানে ববি দেওল, সূরিয়া স্যারের মতো অভিনেতাদের সাথে কাজ করেছি। শুটিংয়ের সময়টাকে খুব এনজয় করেছি। শুটিংয়ের প্রত্যেকটি দিন আমার জন্য ছিল শিক্ষণীয়, মনে হতো আমি কর্মশালায় যাচ্ছি। অসাধারণ নির্মাতা-সহশিল্পীর সঙ্গে কাজ করেছি। কাজ করতে গিয়ে আমরা একটা পরিবারের মতো হয়ে গেছি। প্রত্যেকে আমার খেয়াল রেখেছেন।’

'কাঙ্গুভা' নির্মাণ করেছেন শিবা। আগস্টে ট্রেলার প্রকাশিত হয়েছে। গল্পের প্লট, নির্মাণশৈলী থেকে শিল্পীদের অভিনয়-সবই আকৃষ্ট করেছে দর্শককে।

২০১৬ সালের 'এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি'-তে অভিনয় করে দিশা পাটানি আলোচনায় আসেন। তারপর থেকে কাজ এবং অন্যান্য বিষয়ে বরাবরই তিনি আছেন অনুরাগীদের আলোচনায়।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...