শ্রীনগরে ভূমিহীনদের ঘর দেয়ার নামে আর্থ নেয়ার অভিযোগ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ঘর দেয়ার নামে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লন্ঠুর বিরুদ্ধে। ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের মনাই মিয়ার ছেলে কাশেম ও একই এলাকার মজনু ঢালীর ছেলে অরুণ ঢালী এ অভিযোগ করেন।
সরেজমিন দেখা গেছে, তন্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাড়াগাঁও সরদার বাড়ির সামনে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য দ্বিতীয় পর্যায়ের ঘরের নির্মাণকাজ চলছে। এখানে উপকারভোগীর জন্য মোট ৬টি ঘর নির্মাণ করা হচ্ছে। এখানে ঘর পাইয়ে দেয়ার নাম করে তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লন্ঠু ওই এলাকার কাশেমের কাছ থেকে ৫০ হাজার ও অরুণের কাছ থেকে ১ লাখ টাকা নেন। বিষয়টি জানাজানি হলে অরুণের টাকা ফেরত দিলেও কাশেমের টাকা এখনো ফেরত দেয়া হয়নি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অরুণ ঢালী জানান, মিজানুর রহমান লন্ঠু ঘর পাইয়ে দেয়ার কথা বলে আমাদের কাছ থেকে ১ লাখ টাকা নেন। পরে বিষয়টি জানাজানি হলে তিনি স্বেচ্ছায় আমাদের টাকা ফেরত দেন।
ভুক্তভোগী মো. কাশেম বলেন, আশ্রয়ণ প্রকল্পে ঘর দেয়ার কথা বলে আমার কাছ থেকে লন্ঠু সাহেব ৫০ হাজার টাকা নেন। ঘর পাব কি-না জানি না। তবে এখনো টাকা ফেরত পাইনি। টাকা নেয়ার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি।
তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লন্ঠুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এলাকায় একটি কুচক্রী মহল আমার বদনামের জন্য এসব কথা বলে বেড়াচ্ছে। ঘর দেয়ার নামে আমি কারো কাছ থেকে কোনো টাকা-পয়সা নেইনি। তবে ভূমিহীন দ্বীন ইসলাম নামে একজনের জন্য এ প্রকল্পের প্রথম পর্যায়ে একটি ঘরের বিষয়ে লবিং করেছিলাম।
তন্তর ইউনিয়ন পরিষদের সচিব মো. সোহেল রানার কাছে উপকারভোগীদের নাম জানতে চাইলে তিনি বলেন, নামের তালিকাটি এখনও আমার হাতে আসেনি।
তন্তর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভূমিহীদের ঘর বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আর্থিক লেনদেন হয়েছে কি-না আমার জানা নেই। এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেননি।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, গৃহহীনদের আবেদনের পরিপেক্ষিতে জনসম্মুখে লটারির মাধ্যমে উপকারভোগীদের নাম নির্বাচন করা হয়েছে। আর্থিক সুবিধা নেয়ার বিষয়ে কেউ অভিযোগ করেননি। যদি কেউ অভিযোগ করেন তাহলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার