ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে বসতবাড়ি দখলের অভিযোগ, হাসপাতালে ভর্তি ৩


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ১:২৩

নেত্রকোনার দুর্গাপুরে মারধর ও লুটপাট করে বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মো. শাহজাহান ও তার ভাই সম্রাট মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজার সোমেশ্বরী নদীর পাড় এলাকায়। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

সংবাদ সম্মেলনে মো. উছমান আলী জানান, পৌর শহরের মধ্যবাজার নদীর পাড় এলাকায় বিগত ১৬-১৭ বছর ধরে বসবাস করে আসছেন কিন্তু তাদের বসতবাড়ি দখলের জন্য শত্রুতা করে আসছিলেন অভিযুক্তরা। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার ১০-১৫ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বসতবাড়ি দখলের জন্য অতর্কিত মারধর শুরু করে। জোরপূর্বক আমাদের বসতবাড়িতে প্রবেশ করে ঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং বাসার ভাড়াটিয়াদের বের করে দেয়।

তিনি আরো জানান, তাদের মারপিটে আমরা আহত হলে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কয়েকজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং আমার ছেলে, ভাতিজা ও শ্যালককে হাসপাতালে ভর্তি করা হয়। এমতাবস্থায় বাসাবাড়ি উদ্ধারসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের বিভিন্ন মহলে আকুতি জানান তারা। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে আব্দুর রশীদ, আব্দুল লিটন, রনি হোসেন, মনির হোসেন ও জনি হোসেন উপস্থিত ছিলেন।

জামান / জামান

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব