ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে সরকারি চাল পাচারের ঘটনায় মামলা


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ৩:৩৭

নেত্রকোনার দুর্গাপুরে সরকারি চাল পাচারের ঘটনায় দুজনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে গত বুধবার রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকা থেকে ২৭ বস্তা চাল জব্দ করে সেনাবাহিনী।

জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির ২৭ বস্তায় ১ হাজার ৯০ কেজি চাল বুধবার রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন সেনাবাহিনীকে বিষয়টি জানালে সেনা সদস্যরা অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন। ওই সময় নৌকায় থাকা লোকজন পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার দুপুরে চালগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদা আক্তার বাদী হয়ে মুন্সিপুর এলাকার সিদ্দিক মিয়া ও নৌকার মালিক সুলতান মিয়াকে আসামি করে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। 

এ নিয়ে খাদ্য নিয়ন্ত্রক মাহমুদা আক্তার বলেন, প্রাথমিকভাবে তদন্ত শেষে এ কাজে ডিলারের কোনো সম্পৃক্ততা পাইনি। তার বিতরণ রেজিস্টার সঠিক পাওয়া গেছে। ডিলার ব্যতীত অন্যদের বিরুদ্ধে মামলা করেছি।

মামলার বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, চাল পাচারের ঘটনায় খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

T.A.S / জামান

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব