ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কালীগঞ্জে কৃষকদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ৩:৪৭

জলবায়ু সহিষ্ণু এবং কার্যকরী কৃষি কৌশল নির্ভরশীল পানিসাশ্রয়ী প্রকল্পের আওতায় কৃষকদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ শেষ হয়। কালীগঞ্জের জামাল ইউনিয়নের ২৫ জন কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম।

ইরি ধান ভেজা-শুকনা (অডউ) পদ্ধতিতে কৃষকরা কিভাবে চাষাবাদ করবেন সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন- কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হাসান, জীবননগর কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়ার রহমান, বিএডিসি (সেচ)-এর উপ-পরিচালক নিজাম উদ্দীন প্রমুখ।

উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন জাপান ফান্ড ফর গ্লোবাল এনভারনমেন্ট ও শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন যথাক্রমে ১নং সুন্দরপুর-দুর্গাপুর, ২নং জামাল, ৩নং কোলা ও ৪নং নিয়ামতপুর ইউনিয়নে জলবায়ু সহিষ্ণু এবং কার্যকরী কৃষি কৌশল নির্ভরশীল পানিসাশ্রয়ী প্রকল্প বাস্তবায়ন করছে।

উল্লেখ্য, গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী চলতি প্রশিক্ষণে উপজেলার জামাল ইউনিয়নের ২৫ জন কৃষক অংশগ্রহণ করেন।

T.A.S / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়