ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

শ্রীপুরে গণিত প্রি-অলিম্পিয়াড অনুষ্ঠিত


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ৩:৫১

গাজীপুরের শ্রীপুরে ‘গণিতের ভয় করব জয়’ স্লোগানকে সামনে রেখে এম এ বারী শিক্ষা পরিবারের আয়োজনে এইচ এ কে একাডেমির হলরুমে গণিত প্রি-অলিম্পিয়াড স্কুল রাউন্ড ক‍্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত গণিত প্রি-অলিম্পিয়াড স্কুল রাউন্ড ক‍্যাম্পে এইচ এ কে একাডেমির বিভিন্ন শ্রেণির ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এ সময় কেন্দ্র পরিদর্শন করেন- এইচ এ কে একাডেমির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইয়ামিন আলী, প্রতাষ্ঠাতা ও পরিচালক শাহীনা সুলতানা, কেয়ার এডুকেশনসের সভাপতি এসএম হাবিবুর রহমান, গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, মাওনা মেধাসিঁড়ি মডেল স্কুলের পরিচালক আরিফুল ইসলাম, কেয়ার এডুকেশন গাজীপুরের সদস্য সাংবাদিক আবু সাঈদ প্রমুখ।

ইঞ্জিনিয়ার ইয়ামিন আলী বলেন, আমরা শিক্ষার্থীদের জীবন গড়ে দেয়ার লক্ষ্যে কাজ করছি। আমাদের এইচ এ কে একাডেমি হতে চলতি বছর এসএসসি পরীক্ষায় ৫৬ জন শিক্ষার্থী জিপি-৫-সহ শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

তিনি আরো বলেন, মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি বিষয়ভিত্তিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি গণিত প্রি-অলিম্পিয়াড আয়োজনের জন‍্য এম এ বারী শিক্ষা পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

T.A.S / জামান

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

মেহেরপুরে প্রাক্তন শাশুড়িকে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন কারাদন্ড