বাংলাদেশিদের ইতালি প্রবেশের পথ খুলল
বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে ইতালি। দেশটি জানিয়েছে, দুই ডোজ টিকার প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের মধ্যে যাদের রেসিডেন্সি কার্ড রয়েছে তারা দেশটিতে ফিরতে পারবেন। ১ সেপ্টেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে। সোমবার (৩০ আগস্ট) রোমের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ থেকে ইতালিতে ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল। ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সো ২৮ আগস্ট দেশটিতে প্রবেশ সংক্রান্ত একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন, যা ইতালির সময় মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। আটকে পড়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সম্পর্কিত প্রযোজ্য ধারাগুলো ব্যাখ্যাসহ শিগগিরই জানানো হবে।
ইতালির জারি করা আদেশে বলা হয়েছে, ইতালিতে প্রবেশের ক্ষেত্রে ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি অনুমোদিত টিকা গ্রহণ করতে হবে। এটি সব দেশের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য টিকার সনদ ছাড়াও ফ্লাই করার ৭২ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টে করোনার অবশ্যই নেগেটিভ রিপোর্ট আসতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর পর করোনার টেস্ট করা হবে এবং নিজ খরচে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাস ইস্যুতে অনেক দিন থেকে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইতালি। কয়েক দফায় এ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। সবশেষ গত ২৯ জুলাই ইতালি সরকার এ তিন দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে টানা মাস খানেক জন্য নিষেধাজ্ঞা দিয়েছে, যা সোমবার (৩০ আগস্ট) শেষ হওয়ার কথা।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন