ঢাকা শনিবার, ২১ মার্চ, ২০২৬

ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে আফগানিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ১১:৪২

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে আফগানিস্তান। গতকাল সেমি ফাইনালে ভারতকে ২০ রানের ব্যবধানে হারিয়েছে তারা। এদিন প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা হাহবে আফগানিস্তান।
গতকাল ওমানের আল আমেরাত ক্রিকেট মাঠে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রানের বেশি করতে পারেনি ভারত।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন আফগানিস্তানের দুই ওপেনার। ভারতের কোনো বোলারই সুবিধা করতে পারেননি। দুই আফগান ওপেনার জুবেইদ আকবরি এবং সাদিকুল্লাহ অটল রীতিমতো ঝড় তুলেন। উদ্বোধনী জুটিতে ১৩৭ রান তুলে আফগানিস্তান। আকিব খানের বলে আকবরি ৬৪ রান করে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। তাতে অবশ্য আফগানদের রানের গতি কমেনি। অটলের সঙ্গে যোগ দেন করিম জানাত। তিনিও ভারতীয় বোলারদের সহজেই খেলেছেন।
সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন অটল। তবে মাইলফলক ছোঁয়া হয়নি তার। রসিক সালামের বলে ফেরেন ৭ চার এবং ৪ ছক্কায় ৫২ বলে ৮৩ রান করে। আর জানাত ২০ বলে করেন ৪১। তাতেই দুইশোর্ধ্ব রানের সংগ্রহ পায় দল।বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝুঁকি নিয়ে খেলেছেন ভারতীয় ব্যাটাররা। কিন্তু সফল হলেন না। দ্রুত উইকেট হারায় তারা। ১০০ রানে ৫ উইকেট হারানোর পর মনে হচ্ছিল বড় রানে হারবে ভারত। তবে সেখান থেকে আফগানিস্তানের ওপর পাল্টা আক্রমণ করেন রামানদীপ সিং এবং নিশান্ত সিন্ধু। দু’জনে মিলে ষষ্ঠ উইকেটে ৬৮ রান যোগ করেন। ১৩ বলে ২৩ করে ফেরেন সিন্ধু। রামানদীপ শেষ পর্যন্ত চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৬৪ রান করেছেন তিনি।

 

Aminur / Aminur

বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা

পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা

চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ইরানে ফিরেছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ৫ ফুটবলার

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমার হারিয়ে দিল'

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

সিরিজ নির্ধারণী ম্যাচেও বৃষ্টির শঙ্কা