ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশের ছাত্রলীগ নেতা তুষার আর নেই


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ২:৩১
সিরাজগঞ্জের তাড়াশ ‍উপজেলা ছাত্রলীগের মেধাবী নেতা না ফেরার দেশে চলে গেলেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আব্দুস সালাম ভুট্ট আলীর ছেলে মাহমুদুল হাসান তুষার দুদিন আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা পঙ্গু হ‍াসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার (২৯ আগস্ট) রাত ১টা ৩০ মিনিটে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। মাহমুদুল হাসান তুষার বারুহাস ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। মৃত্যুকালে তিনি মা-বা ও এক ভাই রেখে গেছেন।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে তাড়াশ-রানীহাট রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধোপাগাড়ী ব্রিজের পাশে একটি তালগাছের সাথে ধাক্কা খেয়ে তুষারের একটি পা বিছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাড়াশ উপজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, বারুহাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামীম আহম্মদ আকাশসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট