স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হত্যা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের রেললাইনের পাশের ডোবা থেকে রেক্সি বাবু রোজারিও (৪৩) নামে এক ব্যক্তির বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত লিংকন জন রোজারিওকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের মাছের ঘের থেকে আটক করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নিহতের বাবা মুকুল রোজারিও জানান, গত ১০ জুলাই আমার ছেলের মোবাইলে রাতে একটি ফোনকল আসে। ফোনে তাকে তুমলিয়ার দড়িপাড়া বাজারে যেতে বলা হয়। পরে আর বাড়ি ফেরেনি তার ছেলে। রাত হয়ে গেলেও ছেলে বাড়ি না আসায় বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়া হয়। ওই ঘটনায় রাতেই কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নাম্বার ৪৭৫।
তিনি আরো জানান, তার ছেলের মোবাইল থেকে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা বলে ছেলেকে জীবিত পেতে হলে ৫০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এরপর থেকে ছেলের ফোন বন্ধ পান। আটক লিংকন জন রোজারিও একই এলাকার মৃত লিও রোজারিওর ছেলে। তারা দুজনে একসঙ্গে চলাফেরা করত।
পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন মুকুল রোজারিও নামে এক ব্যক্তি (মামলা নং ২৪(৭)/২৪)। থানা পুলিশের পাশাপাশি মামলার তদন্ত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রথমে নিখোঁজ বাবুর মোবাইল ফোন ব্যবহারকারীকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় লিংকন জন রোজারিওকে নড়াইলের একটি মাছের ঘের থেকে গত বৃহস্পতিবার আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ডিবি পুলিশের কাছে লিংকন জন স্বীকার করেন রেক্সি বাবু রোজারিওর সঙ্গে লিংকন জনের মনোমালিন্য হলে তার স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে রেক্সি বাবু। এরই জের ধরে রেক্সি বাবুকে লিংকন ছুরিকাঘাতে হত্যার পর লাশ বস্তাবন্দি করে বাড়ির পাশের ডোবায় ফেলে পালিয়ে যায়।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন জানান. হত্যার শিকার রেক্সি বাবু রোজারিও উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মুকুল রোজারিওর ছেলে।
নিহতেন লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন- জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন, পরিদর্শক (তদন্ত) রাজিউল্লাহ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মিজানুর রহমানসহ পুলিশের অন্য কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / জামান
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ