তানোরে ঘূর্ণিঝড়ের প্রভাবে আমনক্ষেতে ব্যাপক ক্ষতি
দেশে ঘূর্ণিঝড় দানার প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও ঝড়ো বাতাসে রাজশাহীর তানোরে আমনের পাকা ধানগাছ নুয়ে পড়েছে। পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে শীতকালীন আগাম শাকসবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্য। ঘরে তোলার সময় ধানগাছ নুয়ে পড়ায় কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, গত বৃহস্পতিবার বিকাল থেকে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে অনেক আমনক্ষেতের পাকা ও আধাপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। ক্ষেত থেকে পানি সরে না গেলে যেসব ধান কেটে রাখা আছে, তা নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও শীতকালীন আগাম শাকসবজির ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টির পর অনেক এলাকায় আমনক্ষেতে পচন ও পোকার আক্রমণ দেখা দিয়েছে। তবে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কী পরিমাণ আমনক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তথ্য কৃষি বিভাগ দিতে পারেনি।
উপজেলার কামারগাঁ ইউপির কৃষক সুমন আলী বলেন, আকাশ ভালো থাকায় দুই বিঘা জমির পাকা ধান কেটে রেখেছিলাম শুকানোর জন্য। কিন্তু গত দুদিন ঝড়ো হাওয়া ও বৃষ্টি হওয়ায় এখন দুশ্চিন্তায় পড়েছি।
অন্যদিকে কৃষক রবিউল ইসলাম জানান, গত বছর ধানের ভালো দাম পাননি। এ নিয়ে হতাশায় ছিলেন। আগামী সপ্তাহ থেকে তার ১০ বিঘা জমির ধান কাটা শুরু হবে। কিন্তু হঠাৎ ঝড়-বৃষ্টিতে বেশিরভাগ ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা।
কৃষক মামুন মোল্লা ও আব্দুল আলী সকালের সময়কে বলেন, বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ইতোমধ্যে চরম ক্ষতি হয়ে গেছে। এক একর জমিতে আগে প্রায় ৫০ মণ ধান পাওয়া যেত, এখন সেখানে ৩০ মণ আসতে পারে। এছাড়াও শিব নদীর পাড় ও নিচু এলাকায় আমনক্ষেতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৬৩৫ হেক্টর। এরমধ্য হাইব্রিড ২৮ হেক্টর, উফশী জাত ২২ হাজার ১১৭ হেক্টর এবং স্থানীয় জাতের চাষ হয়েছে ৫৫০ হেক্টরে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০ হাজার ২৯৮ মেট্রিক টন।
উপজেলার স্বর্ণপদকপ্রাপ্ত স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী নুর মোহাম্মাদ জানান, রোপা আমন রোপণের শুরুর দিকে কৃষকদের প্রচুর বেগ পেতে হয়েছে। বৃষ্টির পানি সময়মতো পাওয়া যায়নি। সার নিয়ে ছিল অসহনীয় সিন্ডিকেট। আর শেষ মুহূর্তে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় নুয়ে পড়া আমনের উৎপাদন কিছু হ্রাস পাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার