ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ৩:১৬

গাজীপুরের শ্রীপুরে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে তেলিহাটি ইউনিয়নের প্রামাণিক বাড়ি জামে মসজিদ ও মাদরাসাসংলগ্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরির এ ঘটনা ঘটে।

হজরত আলী মুন্সীর ছেলে আলী হোসেন, স্ত্রী হালিমা, মৃত উসমান মিয়ার ছেলে শাহজাহান, ওয়াহিদুজ্জামান খানের ছেলে তনয় খান, আলী আজমের ছেলে আবুল হোসেন ডলারের কঙ্কাল চুরি করে নিয়ে যায় চোরেরা। 

স্থানীয় আশরাফুল ইসলাম রাজিব জানান, শুক্রবার রাতের কোনো এক সময় কবরের মাটি ওঠানো দেখে কবরের কাছে গিয়ে দেখা যায় কবর খোঁড়া। এ সময় ভালো করে দেখা যায় ৫টি কবরের কঙ্কাল চুরি হয়ে গেছে। এ সময় স্থানীয়রা কঙ্কাল চোরদের গ্রেফতারের মাধ্যমে কঠিন শাস্তির দাবি জানান।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামান / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা