ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিত্যপণ্যের দাম কমানো ও রেশনিং ব্যবস্থার দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ৩:২১

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যহ্রাস, রেশনিং ব্যবস্থা চালু, জনগণের নিরাপত্তা এবং সংখ্যানুপাতিক ব্যবস্থাসহ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার দাবিতে শনিবার (২৬ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোটের গাইবান্ধা জেলা শাখা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক রেবতী বর্মণ।

সমাবেশে বক্তব্য রাখেন- কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল এবং জেলা বাসদ মার্কসবাদী নেতা কাজী আবু রাহেন শফিউল্লাহসহ অন্য নেতৃবৃন্দ।  

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবন আজ বিপর্যস্ত। সম্প্রতি ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অভাবে হতাশা আরো বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জানমালের নিরাপত্তাহীনতায় মানুষ উদ্বিগ্ন। বক্তারা সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ সংস্কারমুখী নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি তোলেন।  

গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি ১নং রেলগেটে এসে সমাপ্ত হয়।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত