পটুয়াখালীতে তিন বছর পর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে পরাজিত প্রার্থী টিটুকে চেয়ারম্যান ঘোষণা
দীর্ঘ তিন বছর মামলা পরিচালনার পর নির্বাচনী ট্রাইবুনালের রায়ে মনিরুজ্জামান টিটুকে পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। এই রায়ে খুশি এবং আনন্দ প্রকাশ করেছেন মরিচবুনিয়া ইউনিয়নের জনগণ।
জানা গেছে, বিগত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গণনা করে ঘোষণা করা ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে পটুয়াখালী নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দিয়েছিলেন মরিচবুনিয়া ইউনিয়নের নির্বাচনে পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান টিটু। ওই মামলার তিন বছর পর গত মঙ্গলবার (২২ অক্টোবর) ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র সহকারী জজ রাসেল মজুমদার প্রায় ৯০০ ভোটের ব্যবধানে মনিরুজ্জামান টিটুকে জয়ী ঘোষণা করে রায় দিয়েছেন।
আরো জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মনিরুজ্জামান টিটু আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং অফিসার মাসুম মৃধাকে বিজয়ী ঘোষণা করেন। এ নিয়ে প্রতিপক্ষ মনিরুজ্জামান টিটু আপত্তি তোলেন এবং নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী মো. রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের পুনর্গণনায় আনারস প্রতীকের মনিরুজ্জামান টিটু ২ হাজার ৭৯৪ ভোট এবং নৌকা প্রতীকের মাসুম মৃধা ১ হাজার ৮৭৬ ভোট পেয়েছেন।
আদালতের রায়ে নির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান টিটু জানান, ২০২১ সালে নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন। কিন্তু তাকে পরাজিত দেখানো হয়েছিল। তিনি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে আদালতের রায়কে আমলে নিয়ে নতুন গেজেটে ইউপি চেয়ারম্যান হিসেবে তার নাম ঘোষণার দাবি জানিয়েছেন।
বর্তমান ইউপি চেয়ারম্যান মাসুম মৃধা সাংবাদিকদের বলেন, আমি আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করব। ২০২১ সালের নির্বাচনে ভোট গণনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ভোট গণনা করে আমাকে চেয়ারম্যান পদে জয়ী ঘোষণা করেছিলেন। আমি প্রায় তিন বছর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার