শৈলকুপায় সংবাদকর্মীর বিরুদ্ধে যুবলীগ নেতার মিথ্যা মামলা, সাংবাদিক মহলে ক্ষোভ
ঝিনাইদহের শৈলকুপায় ভাংচুর ও লুটপাটের মামলায় দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি এম বুরহান উদ্দীনের বিরুদ্ধে মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সংগঠন ও সুধী মহল। কোনো তদন্ত ছাড়াই প্রতিহিংসাবশত এ ধরনের ন্যক্কারজনক মামলায় সংবাদকর্মীকে আসামি করা উদ্দেশ্যমূলক বলে প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। শুক্রবার (২৫ আগস্ট) রাতে ধলহরাচন্দ্র ইউনিয়ন যুবলীগ নেতা তুষার খান বাদী হয়ে শৈলকুপা থানায় এ মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সকাল ৬টায় থানা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে কুশবাড়িয়া গ্রামে রাজনৈতিক সহিংসতার জেরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। দীর্ঘ তিন মাস পর ২৫ অক্টোবর কুশবাড়িয়া গ্রামের ভূমিদস্যু খ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ, থানায় হামলা-মারামারি-লুটপাট ও আলোচিত কালীমন্দিরে প্রতিমা ভাংচুরের অন্যতম আসামি যুবলীগ নেতা তুষার খান বাদী হয়ে শৈলকুপা থানায় এ মামলা দায়ের করেন (মামলা নং ১১), যার আসামি দেড় শতাধিক।
বুরহান উদ্দীনের পিতা নূরুদ্দীন মৃধা জানান, তার ছেলে দীর্ঘ বছর ধরে সাংবাদিকতা পেশায় জড়িত। বিগত দিনে বিভিন্ন কুকর্মে লিপ্ত এলাকার আলোচিত সন্ত্রাসী তুষার খানের বিরুদ্ধে জেলা-উপজেলার সংবাদকর্মীরা ফলাও করে খবর প্রকাশ করে থাকেন। সে কারণে পার্শ্ববর্তী গ্রামের তুষার খান শত্রুতাবশত তার ছেলেকে আসামি করেছে বলে ধারণা করেন।
জানা গেছে, জেলা ও শৈলকুপা উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা বাদী তুষার খানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করেছেন। সে কারণে সন্ত্রাসী তুষার খান একাধিকবার জেলহাজত গেছেন।
এ মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদকর্মী ও সুধিমহলের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে। সাংবাদিকদের দাবি, শৈলকুপা প্রেসক্লাবের সদস্য বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি এম বুরহান উদ্দীনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি প্রদান করা হোক। এ বিষয়ে জেলা-উপজেলার সাংবাদিক নেতারা বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, যেহেতু এজাহারটি নথিভুক্ত হয়েছে, তাই পরবর্তীতে বিশদভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ