মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ
গাইবান্ধায় ফুলছড়িতে মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে রতনপুর রহমানিয়া মাদ্রাসার সহকারী সুপারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সহকারী সুপার আতোয়ার রহমানকে (৫৫) আটক করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, মাদ্রাসার ওই সহকারী সুপার দীর্ঘদিন ধরে প্রতিবেশী ওই শিশুকে বিভিন্ন অজুহাতে তার রুমে ডেকে নিতেন এবং শারীরিক নির্যাতন চালাতেন। সম্প্রতি শিশুটিকে জলপাইয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। শিশুটির আচরণে অস্বাভাবিকতার লক্ষণ দেখা দিলে মায়ের কাছে ধর্ষণের বিষয়টি জানায়। বিষয়টি জানার পর তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন স্বজনদের। পরে ভুক্তভোগী শিশুর পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে আটক করেছি। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত