১৬ বছর পর উলিপুরে জামায়াতের গণজমায়েত অনুষ্ঠিত
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকালে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার নির্মম আঘাতে জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে ১৬ বছর পর জামায়াতের এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।
উলিপুর উপজেলা শাখার আমির মাওলানা মো. মশিউর রহমানের সভাপতিত্বে গণজমায়েতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা শাখার আমির মাওলানা মো. আব্দুল ফারুকী, সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারী মো. শাহাজালাল (সবুজ), আব্দুল হামিদ, শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল সরকার, জেলা প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, কুড়িগ্রামের পৌর আমির আঃ সবুর খান,জেলা শ্রমিক কল্যাল ফেডারেশনের সভাপতি ও কুড়িগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী। এ সময় গণজমায়াতে লন্ডন থেকে ভিডিও করফারেন্সে বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার মাহবুব সালেহী।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার নির্মম আঘাতে জামায়াত-শিবিরের ২৬ জন নেতাকর্মীকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়। এই নির্মম হত্যাকাণ্ডের কোনো মামলা বা বিচার হয়নি। গত ১৬ বছরে আমরা কোথাও সমাবেশ করতে পারেনি। যার ভয়ে আমরা সমাবেশে করতে পারিনি সেই খুনি আ’লীগ সরকার পালিয়ে ভারতে গেছেন। আমরা তাকে আর বাংলাদেশে দেখতে পাইনা। যে বউ পালিয়ে যায়, সে বউ নিয়ে আর সংসার করা যায় না। এ সময় তারা খুনি হাসিনা ও তার সঙ্গীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় জামাত শিবিরের নেতা কর্মীদের লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে নিহতদের লাশের উপর তারা নিত্য করেছিলো। তখন থেকে বাংলাদেশ পরাধিন হয়েছিলো। জুলাই আগষ্টে তৌহিদি জনতার ও ছাত্রদের আন্দলোনে ফ্যসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছেন। দেশ আবার স্বাধীন হয়েছে। এ কারণে জামায়াতে ইসলামী আজ মুক্তভাবে সমাবেশ করতে পারছে।
এমএসএম / জামান
শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন
শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি
কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক
মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন
মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার
পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ