ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর তুরাগে জমি অধিগ্রহণ না করেই পিলার ও ওয়াকওয়ে নির্মাণ, মালিকদের মানববন্ধন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৬-১০-২০২৪ রাত ১০:৩

রাজধানীর তুরাগে অধিগ্রহন ব্যতীত সাধারণ মালিকদের জমিতে সরকারি পিলার স্থাপন ও ওয়াকওয়ে নির্মাণের প্রতিবাদে জমি মালিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

আজ ২৬ অক্টোবর শনিবার বিকেল ৪টায় আব্দুল্লাহপুর টু আশুলিয়া সড়কের সাহেব আলী মাদরাসার সামনে শতাধিক ভুক্তভোগী পরিবার এ মানববন্ধন করেছে।

মানববন্ধনে তারা বলেন, আমরা প্রকৃত মালিকগণ ফ্যাসিস্ট সরকারের জুলুমের শিকার হয়েছি,কিছু অসাধু কর্মকর্তা তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের নিজস্ব জমিতে অধিগ্রহণ ছাড়াই সরকারি পিলার স্থাপন, ওয়াকওয়ে নির্মাণ শুরু করেছে, এতে আমরা শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছি। সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের নিজস্ব জমির ন্যায্য মূল্য দিয়ে তাদের কাজ চালানোর জন্য বলেন।

এ সময় মানববন্ধনের বিভিন্ন প্লে কার্ডে বিভিন্ন স্লোগান দেখা যায়, বিআইডব্লিউটি এর অবৈধ জমি দখলের বিচার চাই,নদীর পিলার হবে নদীর জায়গায় আমাদের মালিকানা জমিতে নদীর পিলার কেন? ওয়াকওয়ে নির্মাণের নামে বিআইডব্লিউটিএ কর্তৃক এলাকাবাসীর জমি জবরদখল, অধিগ্রহণ ব্যতীত পাবলিকের জমিতে পিলার স্থাপন ওয়াকওয়ে নির্মাণ বন্ধ করতে হবে।

জমির মালিক ও দারুল ফালাহ্ ছালেহিয়া সাহেব আলী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ সাদেক হাসান বলেন, ওয়াকওয়ে না করার আগে দুইবার পিলার স্থাপন করেছে, আমাদের জমি অধিগ্রহণ না করেই  কোন প্রকার ক্ষতিপূরণ না দিয়ে পরবর্তীতে আমাদের নিজস্ব মালিকানাধীন জমিতে পিলার স্থাপন করতেছে, আমি ক্ষতিপূরণের কথা জানালে আমাকে পুলিশ দিয়ে হয়রানি করে।

এ সময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন,ভুক্তভোগী আলম চান,মোঃ শহিদুল ইসলাম, মোঃ সুমন মিয়া, মোঃ এনামুল কবির,মোঃ সফিকুল ইসলাম সহ আরও অনেকেই

এমএসএম / এমএসএম

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ