ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরা পশ্চিম থানায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শীর্ষনেতা আটক


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৭-১০-২০২৪ সকাল ৯:৫১

রাজধানী উত্তরা পশ্চিম থানা এলাকায় আত্মগোপনে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী সিকদারকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।২৬ অক্টোবর'২৪ শনিবার রাত ১১ টায় গোপণ সংবাদের ভিক্তিতে উত্তরা ১১ নং সেক্টরে উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ফজলে রাব্বী সিকদারকে আটক করে। 

গ্রেপ্তার ফজলে রাব্বী সিকদার টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদি গ্রামের সবুজ শিকদারের ছেলে। উত্তরা পশ্চিম থানা-পুলিশ সূত্রে জানা গেছে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলায় সরাসরি অংশ নেন। সে সময় ছাত্রলীগের বিভিন্ন বিতর্কিত ঘটনায় নেতৃত্ব দেন ফজলে রাব্বী শিকদার। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ফজলে রাব্বী শিকদার উত্তরা পশ্চিম থানার এলাকায় আত্মগোপনে ছিলেন। 

গোপন সংবাদের মাধ্যমে অবস্থান জানতে পেরে গতকাল রাতে ১১ নং সেক্টরের ৭ নং রোডে অভিযান চালিয়ে ৩৯ নাম্বার বাড়ি থেকে ফজলে রাব্বী সিকদারকে গ্রেপ্তার করে পুলিশ।উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ হাফিজুর রহমান বলেন, ফজলে রাব্বী সিকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের মারধরের নেতৃত্বে ছিলেন।

 প্রাথমিক যাচাই-বাছাই করা হচ্ছে, গত ১৮ জুলাই'২৪ আন্দোলন থেকে ৫ আগস্ট পর্যন্ত সে কি ধরনের কার্যক্রম সে চালিয়েছিল সেগুলোর বিভিন্ন দিক পর্যালোচনা করিয়া তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ