ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অস্ট্রেলিয়ার ক্ষেত্রে না, নিউজিল্যান্ডের বেলায় হ্যাঁ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ৩:২৪

দুপুর ১২টা, তখনও মিরপুর শেরে বাংলায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। সংবাদকর্মীরা বিস্ময় চোখে দেখলো সেন্ট্রার উইকেটে ব্যাটিং-বোলিং করছে ব্ল্যাকক্যাপস। বিচিত্র এই দৃশ্য দেখে জোরালো হলো প্রশ্ন, ঠিক কবে এমনটা হয়েছে সফরকারী দলের ক্ষেত্রে? তা গবেষণার বিষয়।

তবে কেন নিউজিল্যান্ডকে এই সুবিধা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? দ্বিতীয় সারির দল বলেই কি বাড়তি আতিথেয়তা পাচ্ছে কিউই দল? অস্ট্রেলিয়ার ক্ষেত্রে না, নিউজিল্যান্ডের বেলায় হ্যাঁ। বিসিবি’র পক্ষপাত প্রকাশ্য, যা আলোচনার জন্ম দিয়েছে মিরপুরে।

হীরক রাজার দেশে যা খুশি তাই করার সুবিধা পাচ্ছ ল্যাথাম-নিকোলসরা। নাকি এটা উদ্দেশ্যমূলক, এই নিউজিল্যান্ড খাতির পেয়েও লড়াইয়ে টিকতে পারবে না বলে। ম্যাচ শুরুর একদিন আগে, সেন্ট্রার উইকেটে নিউজিল্যান্ডের ব্যাটিং – বোলিং নানা কিছুর ইঙ্গিত দেয়।

একপক্ষ বলছে, যে উইকেটে অনুশীলন করেছে নিউজিল্যান্ড তা ছিলো ফাস্ট। কিন্তু যে উইকেটে খেলা হবে সেটা হবে স্লো। তাতে বিভ্রান্ত হতে পারে কিউই দল। এতে বরং ফায়দা লুটবে স্বাগতিক বাংলাদেশ।

তবে উইকেটে কি থাকছে রহস্য, সেটার অবকাশ নেই। অস্ট্রেলিয়ার উইকেটেই হবে নিউজিল্যান্ডের ওয়ার্ম আপ। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান তারই আভাস দিয়েছেন। তবুও প্রশ্ন থাকে, তবে কেন নিউজিল্যান্ড সেন্ট্রাল উইকেটে?

সুবিধা পেয়ে কি ভয়ংকর রূপ নেবে নিউজিল্যান্ড, খাল কেটে কি কুমিড় আনতে যাচ্ছে বাংলাদেশ? ঘুরতে থাকুক প্রশ্ন, বাড়ুক জল্পনা-কল্পনা। সহসাই যে বিতর্ক পিছু ছাড়ছে না, এটা তো নিশ্চিত করেই বলা যায়। 

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি