ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

গাইবান্ধায় অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায় প্রক্সি কেলেঙ্কারি, ২২ জনকে থানায় সোপর্দ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ১১:৫৯

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের আওতাধীন রাজস্ব শাখার অফিস সহায়ক পদে নিয়োগের মৌখিক পরীক্ষায় প্রক্সি কেলেঙ্কারির অভিযোগে ২২ জনকে থানায় সোপর্দ করেছে নিয়োগ কমিটি। শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের হাতে লেখা খাতার লেখার সঙ্গে মিল না পাওয়ায় এ কেলেঙ্কারি প্রকাশ পায়। ভাইভা বোর্ডে উপস্থিত অনেকেই স্বীকার করেছেন, তাদের পরিবর্তে প্রক্সি পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিল।

নিয়োগ কমিটি অভিযোগ তদন্তে প্রমাণ পায় যে, প্রকৃত পরীক্ষার্থীদের পরিবর্তে নির্ধারিত কিছু ব্যক্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যা প্রশাসনের নজরে আসে। এই অপরাধের পরিপ্রেক্ষিতে নিয়োগ কমিটি অভিযুক্তদের থানায় সোপর্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। ধারণা করা হচ্ছে, এই জালিয়াতির পেছনে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান, গত ২৫ অক্টোবর শুক্রবার গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার অধীনে ৫৫টি অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ২২৬ জন প্রার্থীকে ২৬ অক্টোবর মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। পরীক্ষায় হাতের লেখার অসঙ্গতি ধরা পড়লে লিখিত খাতার সাথে মিলিয়ে প্রক্সি পরীক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণকারী ২২ জনকে আটক করা হয়।

জেলা প্রশাসক আরো জানান, রাত ১১টার দিকে অভিযুক্তদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়। রাজস্ব শাখার প্রধান সহকারী নুরুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেলেঙ্কারির পেছনে সক্রিয় সিন্ডিকেট উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করেছে। আশা করা যাচ্ছে, তদন্ত দ্রুত শেষ হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জামান / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক