ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

পাকিস্তানি অধিনায়ককে বিতর্কিত প্রশ্ন করে মারাত্মক ঝামেলায় রমিজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ১২:২৭

উল্টাপাল্টা কথা বলে বিতর্ক উস্কে দেওয়া রমিজ রাজার জন্য একেবারেই নতুন তো নয়। পাকিস্কান ক্রিকেট বোর্ড (পিসিবি), ক্রিকেটারদের নিয়ে প্রায়ই কড়া ভাষায় সমালোচনা করেন রমিজ। রাওয়ালপিন্ডিতে গতকাল যখন উৎসবের আমেজ বইছে, তখন পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে অদ্ভুত এক প্রশ্ন করে রমিজ বড্ড বেকায়দায় পড়লেন। 
শান মাসুদ ছক্কা মারতেই গতকাল উল্লাস শুরু রাওয়ালপিন্ডিতে পাকিস্তান দলের ডাগআউটে। ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে পাকিস্তানের ৪৪ মাসের অপেক্ষা ফুরিয়েছে। সাড়ে তিন বছর পর পাকিস্তান যখন টেস্ট সিরিজ জয়ের উদযাপন করছে, তখন অতীত পরিসংখ্যান টেনে অধিনায়ক মাসুদকে প্রশ্ন করেন রমিজ। যেখানে মাসুদের নেতৃত্বে পাকিস্তান প্রথম ৬ টেস্টের প্রত্যেকটিতেই হেরেছিল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর মাসুদকে রমিজের জিজ্ঞাসা, ‘টানা ৬ হার তুমি কীভাবে হজম করেছিলে?’ এমন প্রশ্নের পর রমিজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পিসিবি নিতে পারে বলে ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে জানা গেছে। পিসিবির কড়া পদক্ষেপ বলতে রাজার নাম পাকিস্তানের আসন্ন সিরিজে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়তে পারে। ক্রিকেট পাকিস্তানকে সূত্র জানিয়েছে এই ব্যাপারে। পাকিস্তানের পরবর্তী সিরিজ নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে। মেলবোর্নে ৫ নভেম্বর শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ দুই ওয়ানডে হবে ৮ ও ১০ নভেম্বর। এরপর ১৪ থেকে ১৮ নভেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। মুলতানে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্যভাবে হেরে গিয়েছিল পাকিস্তান। প্রথম ইনিংসে ৫৫৬ রানের জবাবে সেই ম্যাচে ইংল্যান্ড করেছিল ৮২৩ রান। ২৬৭ রানে পিছিয়ে থাকা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২২০ রানে গুটিয়ে যায়। ইনিংস ও ৪৭ রানে হেরে যাওয়া পাকিস্তান এরপর ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। মুলতানেই সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে ৪৪ মাস পর ঘরের মাঠে টেস্ট জেতে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে গতকাল সিরিজ জয়ের পর রমিজের প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ‘রমিজ ভাই, এই জয়টা আমাদের প্রয়োজন ছিল। জাতিরও এই জয়টা দরকার ছিল।  পাকিস্তান জেতায় আমি সত্যিই খুব খুশি।’ 
পাকিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সৌদ শাকিল। রাওয়ালপিন্ডিতে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৩৪ রান করেন শাকিল। ১৯ উইকেট ও ৭২ রান করে সিরিজসেরা হয়েছেন সাজিদ খান। যার মধ্যে সিরিজের শেষ টেস্টে দশ নম্বরে নেমে ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৪টি ছক্কা ও ২ চার মেরেছেন তিনি।  

 

Aminur / Aminur

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা