ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে পূর্বের নির্ধারিত জায়গায় মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ১২:৪৩

চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় পূর্বে নির্ধারিত জায়গা গাছবাড়িয়া ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেট চত্বরে উপজেলার ধর্মপ্রাণ মুসলমান ও এলাকার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে হাশিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ও বিএনপি নেতা এমএ হাশেম রাজু, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, আলহাজ আবদুল মন্নান, সাইফুল ইসলাম, কাজী কুতুব উদ্দিন, আইনুল হুদা চৌধুরী, তসলিম হোসেন, বদিউল আলম চৌধুরী, শওকত উসমান টিপু, আবু শামাসহ স্থানীয় জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সারাদেশের মতো চন্দনাইশ উপজেলায়ও মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে। মডেল মসজিদ নির্মাণের জন্য শুরুতে গাছবাড়িয়া কলেজ গেট এলাকার ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে যথেষ্ট পরিমাণে জায়গা থাকার ফলে ও চট্টগ্রাম-কক্সবাজারের আরকান সড়ক হওয়ায় এবং সাধারণ জনগণের সুবিধার জন্য সেখানে ঠিক করা হয়। নির্ধারিত জায়গায় যথেষ্ট জায়গা থাকা সত্ত্বেও উপজেলার একটি কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিলের লক্ষ্যে অন্য জায়গায় মডেল মসজিদ নির্মাণের পাঁয়তারা চালাচ্ছে।

বক্তারা আরো বলেন, অবিলম্বে পূর্বের নির্ধারিত জায়গায় এই মডেল মসজিদ নির্মাণ করা না হলে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচিসহ আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। সুতরাং কোনো ধরনের বৈষম্য না করে সকলের সুবিধার জন্য পূর্বের নির্ধারিত জায়গায় মডেল মসজিদটি নির্মাণ করার দাবি জানান তারা।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ