ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাকিস্তানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন অ্যান্ডি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ৩:৩৫

পাকিস্তান ক্রিকেট দলের কোচ হবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই মনোযোগ দিতে চান বলে নিশ্চিত করেছেন ফ্লাওয়ার ভাইদের বড়জন। 

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের সহকারী কোচ, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানস, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংস, আবুধাবি টি-টেন লিগে দিল্লি বুলস, দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ফ্লাওয়ার।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে- গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারের পর নতুন কোচের সন্ধান শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমান কোচ মিসবাহ উল হককে সরিয়ে বিদেশি কাউকে দেয়ার পরিকল্পনা ছিলো পিসিবির। সেক্ষেত্রে পাকিস্তানের কোচ হবার দৌঁড়ে সবার উপরে ছিলেন ফ্লাওয়ারই।

পিসিবির সম্ভাব্য সভাপতি রমিজ রাজার সঙ্গে মিসবাহর সম্পর্কটা মোটেই ভালো নয়। তাই এমনকি অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও ২০১৯ সালে দায়িত্ব নেয়া মিসবাহকে সরিয়ে দেয়া হতে পারে বলে ওই রিপোর্টে দাবী করা হয়।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি