বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে অর্থ সহায়তা দিল জামায়াত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনার এমদাদ মিয়া চৌধুরীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। শনিবার (২৬ অক্টোবর) বাঁশখালী উপজেলা শাখা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা নিজ হাতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ অর্থ সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি ও গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, গণ্ডামারা ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. আলী হোসেন, সেক্রেটারি মোহাম্মদ হুমায়ুন কবিরসহ জামায়াত ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর (শনিবার) রাতে উপজেলার ৯নং গণ্ডামারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনার এমদাদ মিয়া চৌধুরীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়ায় সর্বস্ব হারিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে মানবেতর জীবনযাপন করছেন তারা। ক্ষতিগ্রস্ত পরিবারের অসহায়ত্বের বিষয়টি বিবেচনা করে দেশের সর্বোচ্চ ইসলামী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার আমির ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফাসহ জামায়াতের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের সদস্যদের হাতে অর্থ সহায়তা প্রদান করেন।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি