ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দোহারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি


দোহার প্রতিনিধি photo দোহার প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২৪ বিকাল ৫:৫২

ঢাকার দোহার উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে দোহার পৌর যুবদলের নেতা বেপারী নাজমুল আরমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি উপজেলার জয়পাড়া কালেমা চত্বর থেকে শুরু হয়ে থানার মোড় অতিক্রম করে উপজেলার করম আলীর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত দিনে আমরা আওয়ামী লীগ সরকার দ্বারা অনেক নির্যাতিত, নিপীড়িত ও মামলা-হামলার শিকার হয়েছি। আমরা জেল খেটেছি, রাস্তায় নামতে পারিনি। দেশে অরাজগতা সৃষ্টির মাধ্যমে দেশ স্বাধীন ছিল না। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর দেশ পুনরায় স্বধীন হয়েছে।

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- দোহার পৌর যুবদলের নেতা রানা মোল্লা, অ্যাডভোকেট হাবিবুর রহমান, রিপন খলিফাসহ অনেকে।

এমএসএম / জামান

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব