আ'লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছেঃ রুহুল আমিন ভূঁইয়া
আওয়ামীলীগ দেশে খুনের রাজত্ব কায়েম করেছে, তারা ক্ষমতায় থাকলে দেশে সন্ত্রাসী তান্ডব চালায়, নির্বিচারে মানুষ খুন করে, তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দাবী করছি এবং আগামীতে আওয়ামী খুনীদেরকে কোথাও ঠাঁই দেওয়া হবে না। লগী বৈঠায় নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে ওসমান চত্বরে বক্তব্যে এসব কথা বলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।
এসময় তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী খুনীরা লগী বৈঠার তান্ডব চালিয়ে যে গণহত্যা করেছে সেই আওয়ামী খুনীদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবী করছি, তাদেরকে আর নতুন করে কোন গুমখুনের সুযোগ দেওয়া হবে না। তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না।
এর আগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার (২৭ অক্টোবর) বাদ আসর পৌর শহরের বড়ো মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওসমান চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে লক্ষ্মীপুর জেলা আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, রায়পুর উপজেলা আমির মাওঃ নাজমুল হুদা, সেক্রেটারি এড. আব্দুল আউল রাসেল, পৌর আমীর হাফেজ ফজলুল করিম, সেক্রেটারি এড.কামাল উদ্দিনসহ সকল ইউনিয়ন জামায়াত ও শিবিরের বিভিন্ন ইউনিটের কর্মীবৃন্দসহ ১০ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার