ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হাতিরঝিলে ঢাকা রোড রানার্স রান ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ১২:১৯

গত ২৫ শে অক্টোবর, শুক্রবার রাজধানীর হাতিরঝিলে ঢাকা রোড রানার্স রান ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রান সেন্টারের ব্যবস্থাপনায় নারী ও পুরুষ ক্যাটাগরিতে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঐ দিন ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত চলে এ উৎসব। ইভেন্টে প্রায় দেড় সহস্রাধিক দৌড়বিদ অংশ নেন।

এছাড়াও সেন্টারের প্রায় তিন শতাধিক ভলান্টিয়ার, ঢাকা রোড রানার্স এর সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক দর্শণার্থী ইভেন্টটি উপভোগ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী মেহরিন মাহমুদ, আয়রনম্যান ইমতিয়াজ ইলাহি ও বিসিবির চিফ ফিজিশিয়ান ডক্টর দেবাশীষ চৌধুরী।এছাড়াও সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা রোড রানার্স  এর ফাউন্ডার এবং রান সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ শাহীন আজিজ, ঢাকা রোড রানার্স  এর রেস ডিরেক্টর এবং রান সেন্টারের ফিন্যান্স ডিরেক্টর সর্দার মোবারক হোসেন,  ঢাকা রোড রানার্স এর রেস কোঅর্ডিনেটর এবং রান সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ আফরোজা আক্তার।

 ইভেন্টটিতে স্পন্সর হিসেবে ছিল বেন টেক কেমিক্যাল, ইউনিলিভার, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড,এন সি সি ব্যাংক, এন ডি ই সহ আরো কিছু প্রতিষ্ঠান। ৭.৫ কিলোমিটার ইভেন্টে পুরুষ  ক্যাটাগরিতে প্রথম হন মোঃ অলি উল্লাহ এবং নারী ক্যাটাগরিতে প্রথম হন হামিদা আক্তার। 

১৫ কিলোমিটার ইভেন্টে পুরুষ এবং নারী ক্যাটাগরিতে প্রথম হন যথাক্রমে এলাহী সরদার এবং সাবরিনা আক্তার স্বর্ণা। ২১.১ কিলোমিটার অর্থাৎ হাফ ম্যারাথনে পুরুষ এবং নারী বিভাগে প্রথম হয়েছেন যথাক্রমে মোঃ আসিফ বিশ্বাস এবং সাদিয়া সাওলিন সিগমা। রান ফেস্ট হাতিরঝিলে উৎসবমুখর পরিবেশ তৈরী করে এবং মানুষের মধ্যে খেলাধুলা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। রান সেন্টারের উদ্দেশ্য এ ধরণের ইভেন্টের মাধ্যমে মানুষর মধ্যে শারীরিক স্বাস্থ্য সচেতনতার মেসেজ পৌঁছে দেওয়া।

এমএসএম / এমএসএম

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব