ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২৪

প্রথম পুরস্কার (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮-১২-২০২৫ দুপুর ২:৩১

২০২৪ সালের বিভিন্ন সূচকের মূল্যায়নের ভিত্তিতে সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২৪ এ প্রথম পুরস্কার (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ১৭ ডিসেম্বর ২০২৫ইং তারিখে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-কে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর নিকট থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণকালে মঞ্চে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ এবং ব্যাংকের সিএফও মো: জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: আব্দুর রহমান খান, এফসিএমএ, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, আইসিএমএবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ এবং আইসিএমএবি’র করপোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আরিফ খান, এফসিএমএ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত