অপসোনিন ফার্মা লিমিটেড এর বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬
অপসোনিন ফার্মা লিমিটেড দেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ১৮ ডিসেম্বর ২০২৫, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরা-তে সফলভাবে ‘বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬’ আয়োজন করে।
গত কয়েক বছর ধরে অপসোনিন ফার্মা লিমিটেড বাংলাদেশের ঔষধ শিল্পে ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য বিক্রয় প্রবৃদ্ধি অর্জন করে আসছে এবং ২০২৫ সালেও এই ধারাবাহিকতা বজায় রেখেছে। আইএমএস রিপোর্ট (দ্বিতীয় প্রান্তিক, ২০২৫) অনুযায়ী, বিক্রয় কার্যক্রমে প্রতিষ্ঠানটি বর্তমানে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ঔষধ রপ্তানি করছে।
সম্মেলনে কোম্পানির সকল বিক্রয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান, ক্যাপ্টেন (অব.) আব্দুস সবুর খান; ব্যবস্থাপনা পরিচালক, আবদুর রউফ খান; উপ-ব্যবস্থাপনা পরিচালক, আবদুর রাকিব খান; পরিচালক, বিক্রয় ও বিপণন, মোহাম্মদ আবদুল মোমেন তালুকদার; সহকারী মহাব্যবস্থাপক, বিক্রয়, মোহাম্মদ মাহমুদুল হক ও দেবজিত চন্দ্র ভৌমিক; সহকারী মহাব্যবস্থাপক, পিএমডি, তাজ মোহাম্মদ আগা মেনন ও মোহাম্মদ আখতার হোসেন, সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে পরিচালক, বিক্রয় ও বিপণন, মোহাম্মদ আবদুল মোমেন তালুকদার বর্তমান ফার্মাসিউটিক্যাল বাজার পরিস্থিতি, বিপণন কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। তিনি অপসোনিন ফার্মা লিমিটেডের লক্ষ্য, উদ্দেশ্য ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিতকরণে প্রণীত কৌশলগত নীতিমালা তুলে ধরেন।
Aminur / Aminur
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে