ঢাকা মঙ্গলবার, ৫ মে, ২০২৬

পাকিস্তান কোচের পদ ছাড়ছেন গ্যারি কার্স্টেন!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ১২:৩৮

নিয়োগের পর চার মাসও পেরোয়নি। এরইমাঝে শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জন। পাকিস্তান ক্রিকেটে সাদা বলের নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণার একদিন পরেই জানা গেল, পাকিস্তান ক্রিকেটে কোচের পদ থেকে সরে যেতে চাইছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবং বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেন। 

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে এমন দাবিই উঠে এসেছে। তাতে বলা হচ্ছে, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও গ্যারি কার্স্টেনের বিদায়টাই হতে পারে পাকিস্তান ক্রিকেটের নতুন ঘটনা। রোববার পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তবে সোমবার অস্ট্রেলিয়াগামী পাকিস্তান দলে কার্স্টেনের না থাকার সম্ভাবনাই জোরালো। শুধু অস্ট্রেলিয়া সফর না, এরপরের জিম্বাবুয়ে সফরেও দলের সঙ্গে না থাকার গুঞ্জন আছে। সবমিলিয়ে গ্যারি কার্স্টেন পাকিস্তানের কোচ থাকছেন না এমন কথা শোনা যাচ্ছে জোরেশোরে। 

ক্রিকবাজ জানায়, বেশকিছু ইস্যুতে সাম্প্রতিক সময়ে দলের ক্রিকেটারদের সঙ্গে একাধিক ইস্যুতেই মতবিরোধ ছিল ২০১১ সালের বিশ্বকাপজয়ী এই কোচের। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেনি। তবে হাইপরফরম্যান্স দলের কোচ হিসেবে ডেভিড রিডকে নিয়োগের অনুরোধ করেছিলেন কার্স্টেন। পিসিবি সেই অনুরোধেও সায় দেয়নি। তার বদলে অন্য কিছু নাম প্রস্তাব করে বোর্ড। পিসিবির এমন সাড়ায় খানিক হতাশ কার্স্টেন।

দায়িত্ব নেয়ার চার মাসের মাথায় পাকিস্তানের সাদা বলের দলে এই বিষয়গুলোকে কেন্দ্র করে পরিস্থিতি অনেক জটিল বলে জানিয়েহে পাকিস্তানেরই বেশকিছু গণমাধ্যম। চ্যাম্পিয়ন্স ট্রফির চার মাসেরও কম সময় বাকি থাকা অবস্থায় পিসিবিকে এখন সাদা বলের নতুন কোচ খুঁজতে হতে পারে। যদিও কোচ খোঁজার জন্য সময়টা মোটেই সুবিধাজনক না পাকিস্তানের জন্য। দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে তারা। এর আগে কার্স্টেনের প্রস্থান পাকিস্তানের কাজটা নিশ্চিতভাবেই কঠিন করবে। 

খুব সম্ভবত নতুন কোচ ঘোষণা করা হবে। পিসিবি-র সামনে একটি বিকল্প হতে পারে বর্তমান লাল বলের কোচ জেসন গিলেস্পিকে সাদা বলের কোচ হওয়ার প্রস্তাব দেয়া। বিকল্প হিসেবে ভাবা হচ্ছে, পিসিবি সাদা বলের কোচ হিসেবে সাবেক পেসার আকিব জাভেদকে নিয়োগ করবে। 

আকিব জাভেদ বর্তমানে জাতীয় দলের নির্বাচক। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন টেস্টের হোম সিরিজে পাকিস্তান দলের ২-১ ব্যবধানে সিরিজ জয়ের জন্য অনেকটা কৃতিত্বই তাকে দেয়া হচ্ছে। 

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটানসের সাথে  অ্যাসাইনমেন্ট শেষ করার পর কার্স্টেন মে মাসের মাঝামাঝি পাকিস্তানের সাদা বলের দলের দায়িত্ব নেন। তিনি ইংল্যান্ডে স্কোয়াডে যোগ দেন যেখানে পাকিস্তান জস বাটলারের দলের কাছে দ্বিপাক্ষিক সিরিজ হেরে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য বাজে পারফর্ম করে পাকিস্তানকে বাদ পড়তে হয় সুপার এইটের আগেই। 

এমএসএম / এমএসএম

পরিচ্ছন্নতাকর্মীদের টাকা নিয়ে ছলচাতুরি, ক্ষুব্ধ তামিম

এস্পানিওলকে হারিয়ে বার্সার অপেক্ষা বাড়াল রিয়াল

তিন ম্যাচ আগেই ইতালির চ্যাম্পিয়ন ইন্টার মিলান

শেখার শেষ নেই, সবাই তো শেখে : হৃদয়

ম্যাচ জয়ের পর বাংলাদেশি দর্শকদের কাছে দুঃখপ্রকাশ কেলির

ম্যাচের দৈর্ঘ্য কমে সাড়ে চারটায় শুরু হবে খেলা

বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ, মুখ খুললেন ইরানি ফুটবলপ্রধান

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

র‌্যাংকিংয়ে তিন বাংলাদেশি পেসারের বড় লাফ

পিএসজির ৪৩ গোল, বায়ার্নের ৪২—চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস