গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুবদল ও বিএনপির দায়ের করা দুটি মামলায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ ধারার অধীনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
আজ সন্ধ্যায় গাইবান্ধা সদর ও ফুলছড়ি থানা পুলিশের যৌথ অভিযানে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. সুমন (৩৭) মৃত হাফিজার রহমানের ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। পুলিশ এই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃত সুমন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দ্রুতই তাকে আদালতে হাজির করা হবে।”
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত