ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বগুড়ায় ৬ দফা দাবীতে আইএইচটি'র শিক্ষার্থীদের মানববন্ধন


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ২:১৭

বগুড়ায় ৬ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি, আইএইচটি'র শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বৈমম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ এর ব্যানারে  কয়েকশ' শিক্ষার্থী আইএইচটি'র সামনের সড়কের দুই পার্শ্বে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

জানা যায়, মানবন্ধন কর্মসূচী থেকে মোট ৬ দফা দাবী বাস্তবায়নে সরকারের নিকট আহ্বান জানানো হয়। এসব দাবীর মধ্যে রয়েছে, স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ ম গ্রেড তথা ২য় শ্রেনীর গেজেটেড পদমর্যাদা প্রদান, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করণ, ঢাকা আইএইচটি কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে উক্ত বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন, মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করে প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন এবং বি ফার্মসহ সকল অনুষদের বি এস সি ও এম এস সি কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করা।

এ সময় বক্তব্য রাখেন আইএচটির শিক্ষার্থী সিহাব উদ্দিন,  মাহফুজ আলম, শাহরিয়ার হাসান, ইমরান হোসেন, শাফিউল্লাহ হৃদয়, সামিরা সুলতানা জারা, রিজভী খাতুন, স্মরণী আক্তার, তামুন্নাহার তমা প্রমুখ।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ