ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আইন শৃঙ্খলা রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান ইউএনওর


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ৩:৩০

ফরিদপুরের সদরপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ, পরিবেশ রক্ষা, সরকারি আদেশ পরিপালন বিষয়ে পর্যালোচনা করা হয়। সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) রুবানা তানজিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সল, মৎস্য কর্মকর্তা এস.এম. জাহাঙ্গীর কবির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোতালেব হোসেন, আবাসিক প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানি, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান, সদস্য সচিব কবির মোল্লা, উপজেলা জামায়াতের আমীর মোঃ দেলোয়ার হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, ইমাম, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী।
সভায় বক্তারা বিভিন্ন বিষয়ে তাদের পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আল মামুন আইন শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মুল করতে হবে। ভূমি অফিসের খাজনা অনলাইনে পরিষদ করলে মানুষের হয়রানি কমবে, বাল্য বিবাহ, মা ইলিশ অভিযান সহ সকল আইন শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন