ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সড়কের দুপাশে ঝোপঝাড়, বাড়ছে দুর্ঘটনা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ৩:৫৪

সড়কের দুপাশ ঝোপঝাড়ে ঢাকা পড়েছে। ঝোপঝাড়ের কারণে দেখা যায় না বিপরীত দিক থেকে আসা যানবাহন ও সড়কের বিপদজনক বাঁক। সড়কের দুপাশও ঝোপঝাড়ে ঢাকা থাকায় পথচারীদের চলাচলের জন্যও কোনো জায়গা নেই। এতে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে মৌলভীবাজার টু বড়লেখা আঞ্চলিক মহাসড়কের জুড়ী থেকে কুলাউড়ার সড়কের বিভিন্ন অংশে। 

এই আঞ্চলিক মহাসড়কের কুলাউড়া-জুড়ী সড়কের ১২ কিলোমিটারের বেশকিছু জায়গায় ঝোপঝাড় ও জঙ্গলে পরিণত হয়েছে। ঝোপঝাড়ের কারণে এসব সড়কে রাতের মতো দিনের বেলায়ও ভুতুড়ে পরিবেশসহ দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছি। এসব ঝোপঝাড় থেকে রাতের বেলায় শিয়াল এবং দিনের বেলায় গরু-ছাগল বের হয়ে হঠাৎ দৌড় দিলে ঘটে মারাত্মক দুর্ঘটনা। সড়কের এসব ঝোপঝাড় পরিষ্কার করতে সড়ক ও জনপথ বিভাগের নেই কোনো কার্যকরী পদক্ষেপ। তারা যেন এসব ঝোপঝাড় দেখেও না দেখার ভান করছে। ফলে এ সড়কে দুর্ঘটনা এখন নিত্যসঙ্গী। 

গত ২৮ আগস্ট এ সড়কের কুলাউড়ার রামপাশা এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজির সজোরে ধাক্কায় জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কবির উদ্দিন আহমেদ মারাত্মক আহত হয়ে বর্তমানে সিলেট ইবনে সিনা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। 

সরোজমিন দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের দুপাশ ঝোপঝাড়ে ভরা। ঝোপঝাড়ের কারণে সড়কের বাঁক দেখা যাচ্ছে না এবং পথচারীদেরও হাঁটার কোনো জায়গা নেই। মূলত ঝোপঝাড়ের কারণে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অনেক সময় দুর্ঘটনায় পড়ে। 

এ সড়কে চলাচলকারী যাত্রীরা বলেন, এ সড়কে ঝোপঝাড় ও সিএনজিচালকদের বেপরোয়া গতির ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। চালকদের গতিরোধ ও ঝোপঝাড় পরিষ্কার করা না গেলে এ সড়কে দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না। 

সড়কের নিয়মিত চালকরা বলেন, এ সড়কে এমনিতেই রয়েছে বেশ কয়েকটি বাঁক। এসব বাঁক ও সড়কের দুপাশে ঝোপঝাড় থাকায় আমাদের গাড়ি চালাতে অনেক সমস্যা হয়। এসব ঝোপঝাড় পরিষ্কার করা না হলে যে কোনো সময় আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ বলেন, এ সড়কের জুড়ী ও বড়লেখা অংশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ৫ কোটি টাকার অর্থায়নে ৭৬ মিটার পরপর চলছে সড়ক আলোকিত করার কাজ। কিন্তু সড়কের বিভিন্ন অংশে ঝোপঝাড় থাকায় এসব লাইটিংয়ের কার্যকারিতা ভেস্তে যাওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। অবিলম্বে এ সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করতে সওজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী (কুলাউড়া) সুভাষ পুরকায়স্থ বলেন, এ সড়কের দুপাশে ঝোপঝাড় বেড়ে গিয়ে যান চলাচলে অসুবিধা হচ্ছে। এটা আমাদের নজরে এসেছে। আমরা দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নিচ্ছি।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী