ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বগুড়ায় প্রেমিকার অন্যত্র বিয়ের খবরে অভিমানী কিশোরের আত্মহত্যা


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ৩:৩২

বগুড়ার শিবগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ের খবর শুনে গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে অভিমানী এক কিশোর। সোমবার (২৮ অক্টোবর) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের খেরুয়াপাড়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।  নিহত কিশোর মুশফিকুর রহমান (১৬) ঐ গ্রামের মো. শামীম হোসেনের পুত্র। সে স্থানীয় জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, রাতে পরিবারের সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে তারা ঘুম থেকে উঠে বাড়ির পাশে একটি গাছের সাথে মুসফিকের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

স্থানীয়রা জানান, মুশফিকুর দীর্ঘদিন ধরে একটা মেয়ের সাথে সম্পর্ক করেছিল। সম্প্রতি ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। প্রেমিকার বিয়ের খবর শুনে মুশফিকুর গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মাহবুব জানান, আত্মহত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। প্রেমঘটিত কারণও হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ