ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সুশিল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ৩:৪১

মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সুশিল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা. মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সুশিল সমাজের ভূমিকা শীর্ষক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। উপজেলা সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুরের উপ পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজী টুলু।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজিউল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত. মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুরের পরিদর্শক মো. মোজাম্মেল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা আবু সামা, বীর মুক্তিযোদ্ধা, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকমন্ডলী, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি, মসজিদের ইমাম, সুশিল সমাজের প্রতিনিধি, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সেমিনারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুরের প্রসিকিউটর মো. আবু বকর সিদ্দিক প্রজেক্টরের মাধ্যমে সমাজে মাদকের প্রভাব, প্রতিকার ও করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় উপস্থাপন করেন। প্রধান অতিথি মাদকমুক্ত সমাজ গড়তে আত্মসচেতনতা তথা আত্মশুদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। মাদকের যোগানদাতাদের মূলোৎপাটনে তৎপর হতে সকলকে অনুরোধ জানান। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান